কিছুদিন আগেও পত্রিকার সম্পাদক সমীপেষূ কলামগুলোতে চোখে পড়ত কোন এক মফস্বল শহরের কোন এক বিবেকতাড়িত ব্যক্তির চিঠি। চিঠিগুলোর মর্ম এমন - অশ্লীল পোস্টারে স্কুল-কলেজের দেয়াল ভরে গেছে, এক টিকিটে দুই ছবি দেখে ছাত্ররা চরিত্র হারাচ্ছে, উপযুক্ত কর্তৃপক্ষ এই অশ্লীলতা বন্ধ করুন। বলা বাহূল্য উপযুক্ত কর্তৃপক্ষের টনক নড়েনি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চরিত্র হারিয়েছে। কেউ কেক কেটে শততম শিকার উদযাপন করেছে, কেউ ভিডিও করে বাজারে বিক্রি করেছে। নীলখেতে বই কিনতে গিয়ে দেখেছি হকারের হাতে সিডি, মুখে প্রশ্ন “ঢাকা ইউনিভার্সিটি লাগবে?”